বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

কলকাতার ফ্ল্যাট থেকে মডেল বিদিশার মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিদিশা দে মজুমদার নামের কলকাতার এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কলকাতার নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২১ বছর বয়সী এ মডেল আত্মহত্যা করেছেন, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।

পল্লবীর অস্বাভাবিক মৃত্যুর পর ফেসবুকে তা নিয়ে মন্তব্য করেছিলেন বিদিশা। বুধবার তাঁর রহস্যমৃত্যুর পর চর্চায় উঠে এল অভিনেত্রীর সেই ফেবসবুক পোস্ট।

ফেসবুক পোস্টে বিদিশা লিখেছিলেন, ‘মানে কী এ সব’। ফেসবুকে পল্লবীর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা। তাতে তিনি এ-ও লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। ওই ঘটনার ১০ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হল।

ময়নাতদন্তের জন্য মরদেহটি সাগর দত্ত মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সূত্রঃ আনন্দবাজার

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102