বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বাংলাদেশে আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

বিনোদন  ডেস্ক:  বাংলাদেশে আসছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আগামী ৩০ জুলাই ঢাকায় আসবেন তিনি। এক ভিডিও বার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ মে (মঙ্গলবার) বাংলাদেশি ব্যবসায় প্রতিষ্ঠান মিরর গ্রুপের পক্ষ থেকে তাদের ফেসবুকে শিল্পা শেঠির একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে শিল্পা জানান, মিরর প্রেজেন্টস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২২ উপলক্ষ্যে আগামী ৩০ জুলাই ঢাকা আসছেন। এ সময় তিনি রাজধানীর শেরাটন হোটেলে অবস্থান করবেন। একইসাথে বাংলাদেশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও পোষণ করেন এই অভিনেত্রী।

শিল্পী শেঠির ঢাকায় আসা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি।

১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘বাজিগর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন শিল্পা শেঠি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102