বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

খুব ভালো সময় কাটিয়েছি: জাকিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেলো ঈদের গান ‘শাকালাকা মন’। গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। আরজিনের কথায় এর সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। এখানে গান গাওয়ার পাশাপাশি ভিডিওতে পারফর্মও করেছেন তিনি।

প্রকাশের পর গানটি থেক বেশ ভালো সাড়া পাচ্ছেন কর্ণিয়া। তিনি জানান, অল্প সময়ে ভালো সাড়া মিলছে গানটি থেকে। এরইমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষ ইউটিউবে গানটি উপভোগ করেছেন। আমি মনে করি গানটি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো অবস্থানে যাবে।

সামনে আরও নতুন কিছু গান প্রস্তত রয়েছে তার যা শিগগিরই অবমুক্ত হবে। কর্ণিয়া বলেন, বেশ কিছু গান তৈরি হয়ে আছে আমার। এগুলো বছরের নির্দিষ্ট সময় পর পর প্রকাশের ইচ্ছে রয়েছে। ‘শাকালাকা মন’ মাত্র প্রকাশ হলো আরটিভি মিউজিকে। দ্রুতই আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি গান প্রকাশ হবে। নাম ‘তোমাকে যে চাই’। বাঁধন ফিচারিং আমার এ গানটি বেশ ভিন্ন ধাঁচের। আশা করছি গানটি প্রকাশ হলে ভালো লাগবে সবার।

ঈদ প্রসঙ্গে পাওয়ার ভয়েজ খ্যাত এ তারকা বলেন, পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেছি। আসলে রমজানের আগে শো নিয়ে টানা ব্যস্ততা গেছে। প্রায় প্রতিদিনই শো করেছি। আর রমজান মাসজুড়েও বিভিন্ন চ্যানেলের ঈদ অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা গেছে। তাই ঈদে নিজেকে ও পরিবারকে সময় দিতে চেয়েছি। সব মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছি ঈদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102