মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সৌরভের অতিথি হিসাবে থাকবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৭২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: দাদাগিরির মঞ্চে প্রতি সপ্তাহেই থাকে নতুন চমক। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা অংশগ্রহণ করেন এই রিয়্যালিটি শোয়ে। এই মঞ্চ সবসময়ই জমজমাট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই শোয়ের আগামী এপিসোডের প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে যে, আগামী এপিসোডে সৌরভের অতিথি হিসাবে হাজির থাকবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।

জি টুয়েন্টিফোরের প্রতিবেদনে জানানো হয়, সবুজ রঙের শিফন শাড়িতে নজরকাড়া ছিলেন জাহ্নবী। তার সঙ্গে ধড়ক ছবির ঝিংগট গানে পা মেলান সৌরভ। দাদা বলেন যে, জাহ্নবী এই শোয়ে আসায় একটা বৃত্ত পরিপূর্ণ হল। এর আগে দাদাগিরিতে এসেছেন জাহ্নবীর বাবা প্রযোজক বনি কাপুর ও মা শ্রীদেবী। জাহ্নবী আসায় সেই বৃত্ত পরিপূর্ণ হল। দাদাগিরির এই এপিসোডে প্রতিযোগী হিসাবে থাকছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

দাদাগিরি বাংলা রিয়্যালিটি শো, তাই স্বভাবতই সৌরভ জাহ্নবীকে জিগেস করেন যে তিনি কি বাংলা বলতে পারেন? উত্তরে জাহ্নবী জানান যে তিনি একমাত্র একটি বাংলা লাইনই জানেন, তা হলো, ‘তাড়াতাড়ি করো’। মজার ছলে সৌরভ বলেন, এই লাইনটা সবাই জানে। আগামী ১৫ মে সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড।ডি-ইভূ

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102