বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বাংলাদেশ হারাল পাকিস্তানকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক:  সাউথ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সোমবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান ও স্বাগতিকদের।

অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ ৩-০ ব্যবধানে পাকিস্তানকে এবং স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারিয়েছে। অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে বাংলাদেশের ছেলেরা ৩-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে।

বয়েজ টিম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান ও মালদ্বীপকে। প্রথম ম্যাচে বাংলাদেশের মুহুতাসিন আহমেদ হৃদয় ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের শাহ খানকে। হৃদয় প্রথম সেট জিতলেও পরের দুই সেটে হেরে যান। তবে শেষ দুই সেটে প্রতিপক্ষকে হারিয়ে খেলা শেষ করেন হৃদয়। 

দ্বিতীয় ম্যাচে রামহিম ৩-১ সেটে হারান উমামকে। প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নাফিস ইকবাল ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের আহমদকে। খেলা শেষে বাংলাদেশ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক মালদ্বীপ। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102