বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সোনাক্ষী সিনহা বাগদান সারলেন, বিয়ে কবে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: ফের বিয়ের গুঞ্জন বলিউডে। এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে নাকি বাগদান সেরে ফেলেছেন। আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। খবর এনডিটিভির।

একটি ছবিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন তিনি। সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাত বলেই ধারণা করা হচ্ছে। দুটি ছবিতেই সোনাক্ষীর হাতের অনামিকায় আংটি স্পষ্ট।

ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেছেন, ‘আমার জন্য একটি বড় দিন! আমার সব থেকে বড় স্বপ্নের মধ্যে একটি সত্য হতে যাচ্ছে। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিলাম না! বিশ্বাস করতে পারছি না এটা এত সহজ!’ ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন অনেকগুলো লাভ ইমোজিও। 
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্ত ও অনুরাগীরা কমেন্টে তাকে ভালোবাসায় সিক্ত করছেন। চলছে আলোচনা সমালোচনাও। সবাই ধরে নিয়েছেন বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী। শিগগিরই বিয়ে করবেন। আর হাত ধরা ওই পুরুষ আর কেউ নয়, তারই প্রেমিক জহির ইকবাল। 

তবে অনেকে ধারণা করছেন, নায়িকার নতুন কোনো ছবির প্রচারণার কৌশলও হতে পারে এই ছবি-ক্যাপশন। 

জহিরের সঙ্গে জড়িয়ে সোনাক্ষীর প্রেম নিয়ে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জনকেই হয়তো কাজে লাগাচ্ছেন সোনাক্ষী নিজের সিনেমার প্রমোশনে।

প্রসঙ্গত, সোনাক্ষী ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন, এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরষ্কার লাভ করেন। 

সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে অজয় দেবগনের সঙ্গে। সামনে তাকে দেখা যাবে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে ‘ডবল এক্সেল’ ছবিতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102