সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ইফতার পার্টিতে ছিল মুম্বাইয়ের বিনোদন জগতের তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি প্রতি বছরই বেশ ঝাঁকজমকভাবে ইফতার পার্টির আয়োজন করেন। তার ইফতার পার্টির বলিউডে বেশ নামডাক আছে। গত দুই বছর কোভিডের কারণে তিনি কোনো আয়োজন করতে পারেননি। গতকাল রোববার রাতে মুম্বাইয়ের তাজ ল্যান্ড হোটেলে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছিলেন এ নেতা।

এদিন ইফতার পার্টিতে ছিল মুম্বাইয়ের বিনোদন জগতের তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত, সেলিম খান, সোহেল খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা, হরনাজ সান্ধু, তামান্না ভাটিয়া, হেনা খান, সানা খান, মিকা সিং, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, শিল্পা শেঠিসহ সিনেমা ও টেলিভিশন দুনিয়ার অনেকে গতকাল রাতে এ অভিজাত পার্টিতে শামিল হয়েছিলেন।

বলিউড বাদশা শাহরুখ খানের পরনে ছিল কালো পাজামা–পাঞ্জাবি। এ পোশাকে সবার নজর কেড়েছিলেন কিং খান। আরিয়ান মামলার পর এই প্রথম তাকে কোনো অনুষ্ঠানে দেখা গেল। সালমান পরেছিলেন কালো রঙের শার্ট আর জিনসের প্যান্ট।

ইফতার পার্টিতে বিটাউন থেকে সবার আগে এসে পৌঁছেছিলেন সালমানের বাবা লেখক ও প্রযোজক সেলিম খান আর ভাই সোহেল খান। এর কিছুক্ষণ পর সালমান পার্টিতে আসেন। তারপর সঞ্জয় দত্ত, শাহরুখ খানসহ অন্য তারকারা শামিল হন।

বাবা সিদ্দিকি তার ইফতার পার্টি নিয়ে বলেন, ‘কোভিডের কারণে গত দুই বছর ইফতার পার্টির আয়োজন করতে পারিনি। আর সেই কারণে মন খুব খারাপ ছিল। কারণ, আমার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়নি। আবার সবার সঙ্গে দেখা করে দারুণ লাগছে।’

জানা গেছে, বাবা সিদ্দিকি তার এ ইফতার পার্টির জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা রেখেছিলেন। ১০০ জন নিরাপত্তাকর্মী তিনি নিযুক্ত করেছিলেন। অতিথিদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করেছিলেন তিনি। বাবা সিদ্দিকি সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে তদারক করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102