মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ভাত খেতে না পারার আক্ষেপ ফারিয়ার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ভাত খেতে না পারার আক্ষেপ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘ভাতের জন্য পরিশ্রম করি। কিন্তু ভাত খেতে পারি না।’ এটা লেখার পর হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘অ্যাকট্রেস লাইফ।’

নুসরাত ফারিয়া সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, তারা হয়তো এই নায়িকার লাইফস্টাইল সম্পর্কে ধারণাও রাখেন। ঢাকাই ছবির অন্য ৮-১০ জন নায়িকাদের মতো তিনি নন। নিজের ফিটনেস সম্পর্কে বেশ সচেতন ফারিয়া।

তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়ামাগারে ঘাম ঝরান। ডায়েটেবান্ধব খাদ্যতালিকা অনুসরণ করেন। যে তালিকায় ভাত নেই বললেই চলে।

নুসরাত ফারিয়া দুই বাংলার ছবিতেই নিয়মিত অভিনয় করছেন। জানা গেছে, ফারিয়া বর্তমানে কোলকাতায় অবস্থান করছেন। সেখানে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। শুরু করবেন বিজ্ঞাপনের কাজও।

এর বাইরে সম্প্রতি ‘দ্য বক্স’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ শেষ করেছেন ফারিয়া। গত ৮-১০ এপ্রিল তিনদিন অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102