মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ঈদে আসছে ‘সন্ধ্যে নামার আগে’

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন  ডেস্ক: আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সন্ধ্যে নামার আগে’। বাবা, মেয়ে ও ছেলের গল্প নিয়ে মূলত এই নাটক। নাটকটিতে বাবা মতিউর রহমান চরিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা-অভিনেতা তারিক আনাম খান, মেয়ে সামিয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী ও ছেলে সাম্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার, বলা যায় নাটক নির্মাণে তিনি একেবারেই নবীন। প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকা যাবার আগেই এ নাটকের কাজ শেষ করে গেছেন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘আমার সঙ্গে মৌসুমী, তৌসিফ এর আগেও অভিনয় করেছে। তবে আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফ এ প্রজন্মের ভালো অভিনেতা। পরিচালক নবীন, তার জায়গা থেকে যতোটা ভালো করা যায় পুরো টিম সেই চেষ্টাটাই করেছে। আশাকরি নাটকটি ভালো লাগবে দর্শকের।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আমার কাছে গল্পটা ভালো লেগেছে। যে কারণে কাজটি আগ্রহ নিয়ে করেছি। তারিক আনাম ভাই এদেশের একজন গুণী শিল্পী। তার অভিনয় নিয়ে আসলে আমার বলার কিছু নেই। তার সঙ্গে অভিনয় করলে নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগ আসে। আর তৌসিফ লক্ষী একটা ছেলে। ভালো অভিনয় করে, আরো মনোযোগ দিয়ে অভিনয় করলে আরো ভালো করবে। ঈদে দর্শকের কাছে এই নাটকটি আশা করছি ভালো লাগবে।’

তৌসিফ মাহবুব বলেন, ‘তারিক আনাম খান স্যার এদেশের অভিনয়ে পথিকৃৎ। তিনি আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের অহংকার, গর্ব। তার সঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের। সেইসাথে আমার ভীষণ প্রিয় নায়িকা মৌসুমী আপুর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, তাও আবার ছোট ভাইয়ের চরিত্রে। তিনি যেন আমাকে ছোট ভাইয়ের মতো করেই স্নেহ করলেন। সত্যিই দু’জন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করে আমার অভিনয় জীবনে অনেক বড় প্রাপ্তি হলো।’

তারিক আনাম খান জানান, এরইমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট-এ অভিনয় করেছেন। আবার এল আর সোহেলের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছেন। ঈদ উপলক্ষ্যে বেশ ব্যস্ত সময় যাবে তার। মৌসুমী এ মাসের শেষে দেশে ফিরে ‘ভাঙ্গন’ সিনেমার ডাবিং শেষ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102