শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরের কোচ নিয়োগ দিল লংকানরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস  ডেস্ক: আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ঢাকা সফরের আগে প্রধান কোচ নিয়োগ দিল লংকানরা।

সবশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান সিলভার উড। ইংল্যান্ডের সাবেক এই প্রধান কোচকেই নিয়োগ দিল শ্রীলংকা। 

শনিবার এক বিবৃতিতে ক্রিকেট শ্রীলংকা জানায়, দুই বছরের চুক্তি হয়েছে ইংল্যান্ডের সাবেক এই কোচের সঙ্গে। মিকি আর্থার পদত্যাগ করার পর কয়েক মাস ধরে শ্রীলংকার স্থায়ী প্রধান কোচের পদটি খালি ছিল।

গত বছরের শেষের দিকে শ্রীলংকার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এরপর তিনি যোগ দেন ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102