মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

রণবীর ও আলিয়া বিয়ের পিঁড়িতে বসছেন এ মাসেই: অতিথি থাকছেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক:  বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট বিয়েরপিঁড়িতে বসছেন এ মাসে। জানা গেছে, ১৭ এপ্রিল রণবীরের পৈতৃক বাড়িতে অর্থাৎ আরকে হাউসে বসবে তাদের বিয়ের আসর।

এই জুটির বিয়ে নিয়ে চলছে অনেক জল্পনা। এর মধ্যেই শোনা যাচ্ছে মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউডে যখন রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে শোরগোল, ঠিক তখনই ফাঁস হলো এ বিয়ের অতিথিদের তালিকা। কারা আসছেন রণবীর ও আলিয়ার ঝলমলে বিয়েতে?

রণবীর ও আলিয়ার পুরো পরিবারই তারকাখচিত। তাই রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমা তো থাকছেনই। তেমনি থাকছেন সাইফ আলি খান। ছোট ভাইকে নিয়ে হাজির থাকবে তৈমুর আলি খানও। 

অবশ্যই থাকবেন আলিয়ার দিদি পূজা ভাট, সাহিন ভাট ও আলিয়ার মা সোনি রাজদান। আর ইন্ডাস্ট্রি থেকে কারা? খবর অনুযায়ী, অতিথিদের তালিকায় রয়েছেন জোয়া আখতার, অর্জুন কাপুর, মনিশ মালহোত্রা, সঞ্জয়লীলা বানসালি, করণ জোহর, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, আয়ান মুখোপাধ্যায়ের মতো তারকারা।

শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং নাকি আলিয়া ও রণবীরের গায়েহলুদ অনুষ্ঠান থেকেই হাজির থাকবেন। অন্যদিকে শোনা যাচ্ছে, রণবীরের ব্যাচেলার পার্টিতে থাকতে পারেন শাহরুখ, সালমানরাও। তবে ক্যাটরিনার নাম অতিথিদের তালিকা থেকে একেবারেই গায়েব। গুঞ্জনে রয়েছে— রণবীর নিমন্ত্রণ করলেও ক্যাট নাকি রণবীরের বিয়েতে যাবেনই না। 

এরই মধ্যে আবার রণবীর এবং রণধীর কাপুরের মনোমালিন্যের খবর পাওয়া যাচ্ছে। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে এ ঘটনা উল্লেখ করে ঋষিপুত্র রণবীর কাপুর জানান, জেঠু রণধীর ডিমেনশিয়ায় আক্রান্ত। ইদানীং রণধীর সব কিছু ভুলে যাচ্ছেন। এমনকি ভাই ঋষি কাপুর যে মারা গেছেন, সেটিও ভুলে গেছেন।

রণবীরের এ মন্তব্যকে উড়িয়ে দিয়ে রণধীর বলেন, রণবীর যা খুশি বলতে পারে, এটা একেবারেই ওর ব্যাপার। তবে আমি ডিমেনশিয়ায় আক্রান্ত নই। এমনকি ছবি দেখে ঋষির খোঁজও করিনি। রণবীরের বিয়ে সম্পর্কে তিনি কিছু জানেন না বলেও নাকি মন্তব্য করেছেন।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102