বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বগুড়ায় যে উদ্দেশ্যে এসেছি তা পুরোপুরি সফল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। 

আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজে অংশ নিতে যাওয়ার আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করেন মুমিনুল হক সৌরভরা। গত ২৫ ফেব্রুয়ারি ২৩ ক্রিকেটার নিয়ে শুরু হওয়া ক্যাম্প শেষ হয়েছে আজ। 

সোমবার ক্যাম্প শেষে ভিডিও বার্তায় জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর, সেই সফরে কেমন কন্ডিশন মোকাবিলা করতে হতে পারে, সেটা মাথায় রেখে বগুড়ায় ক্যাম্প করা হয়েছে। বগুড়ার উইকেট বেশ ভালো, সিমিং–বান্ধব উইকেট। এখানে পেস ও বাউন্স থাকে। 

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, আমি খেলোয়াড় ও অফিসিয়াল সবার সঙ্গে কথা বলেছি। সবাই বলেছেন, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। খেলোয়াড়েরাও খুব ভালো অনুশীলন করতে পেরেছেন। আমরা যে উদ্দেশ্যে বগুড়াতে এসেছিলাম, আমার মনে হয় সেটা পুরোপুরি সফল হয়েছে।

ক্যাম্পে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের রাখা প্রসঙ্গে নির্বাচক সুমন বলেন, অনেক সময় স্কোয়াডের বাইরে থেকে খেলোয়াড় দরকার হলে তাদের প্রস্তুত অবস্থায় পাওয়া যায় না। সামনে যেহেতু আমাদের প্রচুর খেলা তাই স্কোয়াড বড় করতে হচ্ছে। ২০ জনকে নিয়ে আমরা বসে থাকতে পারছি না। যেহেতু এ বছর অনেক খেলা আছে, অনেকে চোটে থাকবে, অনেক খেলোয়াড়কে হয়তো পাব না। সেক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখা খুব জরুরি। 

তিনি আরও বলেন, এ ক্যাম্প খেলোয়াড়দের সাহায্য করছে, একইভাবে নির্বাচকদের জন্যও এটা বড় সুবিধা। আমরা যখন গ্রুপের বাইরের কাউকে চাইছি, তাকে প্রস্তুত অবস্থায় পাচ্ছি। বাংলাদেশ টাইগার্সের মূল উদ্দেশ্য এটাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102