শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

এগিয়ে এলো বিপিএল ফাইনালের সময়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এগিয়ে আনা হয়েছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালের সময়। এক ঘণ্টা এগিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। বুধবার দুপুরর এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। আজ (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102