শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ টাইগার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আসন্ন ১৫তম আইপিএলের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের তারকা ক্রিকেটারকে দলে নিতে পারবে।

নিলামে বিভিন্ন দেশের বেশ কিছু তারকার নাম রয়েছে। তার মধ্যে বাংলাদেশের আছেন পাঁচজন। তারা হলেন- সাকিব আল হাসান (২ কোটি রুপি), মোস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), লিটন দাস (৫০ লাখ রুপি), তাসকিন আহমেদ (৫০ লাখ রুপি), শরিফুল ইসলাম (৫০ লাখ রুপি ভিত্তিমূল্য)।

নিলামে বিভিন্ন দেশের যে কয়জন ক্রিকেটারের নাম রয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস। 

তাদের সেই প্রতিবেদনে বলা হয়েছে- ভারতসহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবারের আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।

কোন দেশের কতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন নিলামে-
১. ভারতের ৩৭০ জন। 
২. বাংলাদেশের ৫ জন।
৩. ইংল্যান্ডের ২৪ জন।
৪. অস্ট্রেলিয়ার ৪৭ জন।
৫. নিউজিল্যান্ডের ২৪ জন।
৬. দক্ষিণ আফ্রিকার ৩৩ জন।
৭. শ্রীলংকার ২৩ জন।
৮. ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন।
৯. আফগানিস্তানের ১৭ জন।
১০. জিম্বাবুয়ের ১ জন।
১১. আয়ারল্যান্ডের ৫ জন।
১২. নামিবিয়ার ৩ জন।
১৩. নেপালের ১ জন।
১৪. স্কটল্যান্ডের ২ জন।
১৫. আমেরিকার ১ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102