মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

আবারো ক্যাটরিনার পদাঙ্ক অনুসরণ করছেন মিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন বিদ্যা সিনহা মিম। কয়েকদিন আগেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফও বিয়েতে বেছে নিয়েছিলেন  সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লেহেঙ্গা। শুধু এই ব্যাপারেই নয় হানিমুনের ক্ষেত্রেও ক্যাটরিনার পদাঙ্ক অনুসরণ করছেন মিম। ক্যাটরিনার মতো তিনিও হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন।

পানচিনি, হলুদ, সাতপাঁকে ঘোরা সদ্যই শেষ করেছেন মিম। তাই এবার হানিমুন নিয়ে  ভক্তদের মধ্যে শুরু হয় গুঞ্জন। প্রিয় তারকা কবে, কোথায় হানিমুনে যাচ্ছেন সেটা জানতে অধীর অপেক্ষায় ছিলেন তারা। মিম অবশ্য এ নিয়ে কোনো লুকাছাপায় না গিয়ে সরাসরিই জানিয়ে দিলেন কবে, কোথায় হানিমুনে যাচ্ছেন তিনি। 

এ ব্যাপারে গণমাধ্যমকে মিম জানান, তার প্রিয় সমুদ্র। তাই প্রিয় মানুষটিকে নিয়ে সৈকতেই একান্তে সময় কাটাতে চান তিনি। তাই এই দম্পতি বেছে নিয়েছেন মালদ্বীপকে। 

মিম জানান, ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তারা। সেখানে একটি রিসোর্টে নিজেদের মতো এই কয়েকটি দিন কাটাবেন নবদম্পত্তি। 
এ ব্যাপারে মিম একটি গণমাধ্যমকে জানান, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।

তবে হানিমুনে যাওয়ার দিন ঠিক হলেও বিষয়টি করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। কারণ করোনা পরিস্থিতি খারাপ হলে তাদের যাওয়া বাতিলও হতে পারে বলে জানিয়েছেন মিম। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102