মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

আজ সন্ধ্যায় সনিকে জীবনসঙ্গী করছেন মিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে বিশেষ দিন আজ। প্রায় দুই মাস আগে বাগদান সেরে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন আজ।   

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। মিমের পরিবার ও তার জীবনসঙ্গী হতে যাওয়া সনি পোদ্দারের পরিবার এতে উপস্থিত থাকবেন।

গত ১০ নভেম্বর ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটিবদলের কথা জানান মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদানও সম্পন্ন হয়। আজ সেই সনিকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন। 
 সোমবার ছিল মিমের হলুদসন্ধ্যা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে মিডিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন এই নায়িকা।

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল— ব্যাংকারকে বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।  তবে এ বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।  

বাগদানের পর মিম জানান, ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হলে সবাই রাজি হোন।  পরে তারা একে অপরকে আরও আপন করে নেন।

২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। শুরুতেই সুযোগ পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102