বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সস্ত্রীক করোনা আক্রান্ত জন আব্রাহাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৩৪৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: করোনা আক্রান্ত জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। এক বিবৃতিতে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

তিনি লিখেছেন, তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি এবং পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দু’জনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।

দিন কয়েক আগেই ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে চর্চায় এসেছিলেন জন। পরে জানা যায়, নতুন ছবি ‘অ্যাটাক’-এর টিজার মুক্তির জন্য সেই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেতা। রাকুলপ্রীত সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন এই ছবিতে। জানা যায়, ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে। তবে দেশ জুড়ে করোনা উদ্বেগের মাঝে আদৌ তা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বর্তমান ‘জার্সি’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত। সূত্র: আনন্দবাজার পত্রিকা

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102