সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বড়দিনের কনসার্টে পিয়ানো বাজিয়ে অবাক করলেন কেট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৪০৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বড়দিনের কনসার্টে পিয়ানো বাজিয়ে দর্শকদের অবাক করেছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। বড়দিনকে সামনে রেখে শুক্রবার এক কনসার্টে প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট নিজের পিয়ানো বাজানোর দক্ষতা প্রদর্শন করে রীতিমত তাক লাগিয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কনসার্ট চলাকালে ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত কেট মিডলটন স্কটিশ সংগীত শিল্পী টম ওয়াকারের সঙ্গে যোগ দিয়ে একটি গানে অংশ নেন। সুন্দর এই মুহূর্ত যুক্তরাজ্যের টেলিভিশনে সম্প্রচার হয়েছে। টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিন জানিয়েছে, তাদের ডুয়েট পারফর্মটি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রেকর্ড করা হয়েছে।

ওয়াকার জানান, তিনি অসাধারণ পিয়ানো বাজিয়েছেন। চর্চা ছাড়াই অনেক শিল্পীদের সঙ্গে পারফর্ম করা সহজ বিষয় নয়। যা সরাসরি ক্যামেরায় রেকর্ড হয়েছে। তিনি সবার ধারণকেই ভেঙে দিয়েছেন। এটা আমার এক অসাধারণ অভিজ্ঞতা। স্থানটিও ছিল দারুণ। সবচেয়ে বড় পাওয়া হলো আমার ব্যান্ডের সঙ্গে কেট অংশ নিয়েছেন। এমন মুহূর্ত কখনোই ভোলা যায় না।

৩৯ বছর বয়সী কেট নিজেই বড়দিন উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করেন। এতে আরও অংশ নিয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী লিওনা লুইস ও এলি গোল্ডিং। ব্রিটিশ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এই আয়োজন করা হয়। যারা নীরবে সংগ্রাম করে যাচ্ছেন কনসার্টের সূচনা বক্তব্যে তাদের স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কেট।

তিনি বলেন, আমরা খুব খারাপ সময় পার করছি। পাশাপাশি আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। করোনা মহামারিতে আমরা অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছি। যারা সম্মুখ সারির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারা অনেক চাপে আছেন। তিনি আরও বলেন, এই সময়ে আমাদের সামাজিক দূরত্ব মানতে হচ্ছে, থাকতে হচ্ছে আইসোলেশনে।

ডাচেস অব ক্যামব্রিজ বলেন, একে অপরকে কতটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি। দয়া ও ভালোবাসাই আমাদের জীবনে স্বস্তি ও মুক্তি বয়ে আনতে পারে। দূর হতে পারে হতাশা।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন। খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট আজকের এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। তাদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশু খ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102