শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বাবর আজমের আরও অনেক কিছু দেওয়া বাকি: ওয়াসিম আকরাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ দশে অবস্থান পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। বর্তমানে বিশ্বে আর কোনো ব্যাটারের এমন কীর্তির অংশীদার নন।  

দেশটির ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম মনে করেন, একবিংশ শতাব্দী বাবর আজমেরই। তার উইলো থেকে আরও অনেক কিছু আসা এখনও বাকি। ক্যারিয়ারের চূড়ায় এখনও পৌঁছেননি বাবর। খবর ক্রিকেট পাকিস্তানের। 

স্পোর্টস ৩৬০ কে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম আরও বলেন, সে সঠিক জায়গায়ই আছে। করাচি কিংসে আমাদের দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। 
তিন বছর ধরে ওই টিমে খেলছে বাবর। আমি তার খেলায় মুগ্ধ। সে খুবই মনোযোগী।  নিজের পারফরম্যান্সে সে কখনই সন্তুষ্ট হয় না, যেটি ভালো ক্রিকেটার ও অধিনায়ক হওয়ার বড় লক্ষণ।  তার কর্মোদ্দীপনা, মেধা ও ক্রিকেটীয় মূল্যবোধ তাকে আরও ওপরে নিয়ে যাবে।  সে আরও ভালো করবে এবং দীর্ঘদিন পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হবে। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102