বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ফারিয়া এখন এডভোকেট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৭১৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দীর্ঘ চার বছরের পরিশ্রম স্বার্থক হয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। শেষ হয়েছে চার বছরের শিক্ষা জীবন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন শেষ করলেন তিনি। মঙ্গলবার ফারিয়া নিজেই নিশ্চিত করলেন তার গ্রাজুয়েশন সম্পন্ন করার খবর। এখন থেকে ফারিয়া আইনজীবী। 

নুসরাত ফারিয়া বলেন, ‘আজ আমার জন্য খুবই আনন্দের দিন। আইন বিষয়ে পাশ করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।’

কাজের পাশাপশি পড়াশোনা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্যই মনে করেন ঢাকাই ছবির এ নায়িকা। তবে সবার সহযোগিতা আর নিজের চেষ্টায় এ কষ্টসাধ্য কাজটির পাঠ চুকিয়েছেন ফারিয়া। 

এদিকে বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’ ছবিতে শেখ হাসিনা চরিত্রে নিজের অংশের কাজ শেষ করেছেন ফারিয়া। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102