মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

ক্যাটরিনা-ভিকির হলুদের ছবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশালের বিয়ের সবকিছুই ছিলো গোপন। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি ও ভিডিও যেন ফাঁস না হয়, সে জন্য অতিথিদের দেয়া হয়েছিল নানান শর্ত।

তবে বিয়ের পর্ব শেষ করে ভিকি-ক্যাট বেশ কিছু ছবি পোস্ট করেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা মুহূর্তেই লুফে নেন তাদের ভক্ত অনুরাগীরা বিয়ের ছবির পর এবার তারা প্রকাশ্যে আনলেন নিজেদের গায়ে হলুদের বেশ কিছু ছবি। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করেন তারা।

আর ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়েছেন। মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে সেগুলো! প্রতি মুহূর্তে রিঅ্যাক্ট বাড়ছে ঝড়ের বেগে। বোঝাই যাচ্ছে, এমন রূপে ক্যাট-ভিকিকে দেখে মুগ্ধ নেটবাসী।

বছর দুয়েক প্রেম করার পর অবশেষে ৯ ডিসেম্বর যোধপুরের সোয়াই মাধোপুরের পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়ালেন ভিকি ও ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102