বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নিউইয়র্ক থেকে নতুন খবর দিলেন বুবলী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বুবলী নতুন খবর জানালেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
 
জানা গেছে, ‘মায়া : দ্য লাভ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তিন নায়ককে। তারা হলেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও রোশান।

ছবিটিতে তিন নায়কের মধ্যে দু’জনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন বুবলী। এদের মধ্যে শুধু ‘চোখ’ চলচ্চিত্রে রোশানের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন।

ছবিটি নির্মাণ করবেন পরিচালক জসিম উদ্দীন জাকির। তরুণ প্রযোজক আলিনুর আশিক ভুঁইয়া প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশপাশে ছবির শুটিং শুরু হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102