শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সাকিবরা দলে থাকলে শক্তি বাড়ে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমাবেন বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে স্কোয়াড ঘোষণার কিছু পরেই বোর্ডের কাছে ছুটি চেয়ে লিখিত আবেদন করেন সাকিব। হয়তো তাকে ছাড়াই দলকে যেতে হবে কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলায়। 

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন টাইগার দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। 

তিনি বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বা বোর্ডের ব্যাপার। এই বিষয়গুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ যদি না যায় তাকে নিয়ে চিন্তা করার সুযোগ এখানে নেই। সাকিব বা অন্য যারা ভালো ওরা গেলে দলের শক্তি বাড়ে। তারা না গেলে যারা আছে তাদের নিয়েই জেতার জন্য যাব। শুরু থেকেই যদি অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ভালো কিছু করার প্রশ্ন আসে না।’

বাবুল আরোও বলেন, ‘সবাই ছেলেদের মোটিভেটেড করার চেষ্টা করছি। হয়ত লক্ষ্য করবেন, তাদের মাঠের চলাফেরা, বডি ল্যাঙ্গুয়েজ, মুখভঙ্গি- হাসিখুশি, তারা চেষ্টা করছে- এটা ফুটে উঠছে। আমার চোখে ধরা পড়েছে তারা ভালো করছে। ছেলেরা জৈব সুরক্ষা বলয়ের কারণে কিছুটা মানসিক অবসাদে আছে। এটা কষ্টের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের হাসিখুশি রাখাও কোচিং স্টাফের বড় দায়িত্ব। এটা পালন করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য করা প্রথম টেস্ট তৌরাঙ্গায় শুরু হবে আগামী ১ জানুয়ারি। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে আগামী ৯ জানুয়ারি। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুল হকের দল। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102