সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কোমর দুলিয়েই ২ কোটি টাকা নেবেন সামান্থা!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’ সিনেমার একটি আইটেম গানে নাচার খবরে আবার শিরোনামে এসেছেন তিনি।   

বিবাহবিচ্ছেদের পর নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী। ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেন পরিচালক সুকুমার। নির্মাতার প্রস্তাবে সম্মতি দিয়েছেন এই অভিনেত্রী। 

সূত্রের বরাতে ভারতের অন্ধ্র প্রদেশভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র ডটকমের খবর, এই চার দিন গানের শুট করতে সামান্থা পারিশ্রমিক হাঁকিয়েছেন এক কোটি ৭৫ লাখ রুপি (বাংলাদেশের মুদ্রায় দুই কোটি টাকার বেশি), ট্যাক্স ও অন্যান্য খরচ মিলে দুই কোটি রুপি ছাড়াবে।

বহুল প্রতীক্ষিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ বছরের ১৭ ডিসেম্বর। 

স্টাইলিশ অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। করোনা সংকটের পর গত ১০ নভেম্বর ভারতের গোদাবরী জেলার পূর্বে অবস্থিত মারেদুমিলি অরণ্যে সিনেমাটির শুটিং শুরু করেন নির্মাতা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102