মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নতুন গানের ভিডিওতে ঝড় তুললেন নোরা ফাতেহি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫২২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এই সময়ে বলিউডের ড্যান্সিং ডিভা বলা হয় নোরা ফাতেহিকে। অভিনয়ে নিজেকে এখনও প্রতিষ্ঠিত করতে না পারলেও দর্শক মুগ্ধ করেছেন নাচে। উপহার দিয়েছেন ‘ও সাকি’, ‘এক তো কম জিন্দেগানি’, ‘দিলবার’র মতো একাধিক হিট আইটেম সং।টিকটকসহ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে তার নাচের মুদ্রাগুলো।

সদ্য মুক্তি পেলো তার নতুন গান ভিডিও। এবার তিনি হাজির হলে ‘দিলরুবা’ রূপে। ‘সত্যমেব জয়তে টু’ সিনেমার ‘কুসু কুসু’ শিরোনামের গানের ভিডিওতে তাকে দেখা গিয়েছে নতুনরূপে। ইতিমধ্যেই প্রায় ২ কোটি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পাশাপাশি নোরা ফাতেহির ডান্স পারফরম্যান্সেরও প্রশংসা করে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

বলিউড অভিনেতা জন আব্রাহামের একাধিক ছবিতে আইটেম নম্বরে দেখা গেছে নোরা ফাতেহিকে। ‘সত্যমেব জয়তে’ ছবিতে ‘দিলবার’, ‘বাদলা হাউজ’ ছবিতে ‘ও সাকি’, ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে ‘রক দ্য পার্টি’ গানগুলোতে পারফর্ম করেছেন অভিনেত্রী। এবার আসছে নতুন আরও এক গানে।

বিশ্লেষকরা বলছেন, জন আব্রাহামের লাকি চার্ম নোরা ফাতেহি। অভিনেতার যে ছবিতেই তার ডান্স থাকছে, সেই ছবিই বক্স অফিসে সাফল্য পাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

পাশাপাশি পরিচালক মিলাপ জাভেরির সঙ্গেও তৃতীয়বারের মতো কাজ করলেন নোরা। এর আগে তার পরিচালিত ছবিতে কখনও ‘এক তো কম জিন্দেগানি’, কখনও ‘দিলবার’ গানে দর্শকদের মাতাতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে।

প্রসঙ্গত, ‘সত্যমেব জয়তে টু’ মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102