শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে যা বললেন উইলিয়ামসন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭০৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের গভীরতার প্রশংসা করে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি সত্বেও বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে তারা খুবই শক্তিশালী।

উইলিয়ামসন সাংবাদিকদের বলেন, ‘এটি ঠিক যে টুর্নামেন্টে তাদেরকে ইনজুরির সঙ্গে পাল্লা দিতে হচ্ছে। তবে আমার মনে হয়, ইংল্যান্ড দলের যে গভীরতা, তাতে এক পর্যায়ে বিষয়টিকে তারা সামাল দিতে পারবে। এখনো তারা বেশ শক্তিশালী দল। যারা সত্যি ভাল ক্রিকেট খেলছে।’

কিউই অধিনায়ক বলেন, ‘দেখুন তাদের দলে বেশ কিছু ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে, যা বিশাল ব্যাপার। আমার অনুমান, পাওয়ার প্যাক দলটির ব্যাটিং দৃঢ়তাও বেশ গভীর।’

নিউজিল্যান্ডের মুল শক্তি তাদের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। গ্রুপ পর্বে ম্যাচের শুরুতে তারা এর প্রমান দিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং দিয়ে বোল্ট ও সাউদি ১৮টি উইকেট ভাগাভাগি করে নিয়েছে। ফলে ব্যাটিংয়ের উপর খুব একটা চাপ পড়েনি।

এ পেস জুটি প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ‘তারা অসাধারণ। দলের হয়ে দীর্ঘদিন ধরে সব ফরমেটে খেলে আসছেন তারা। আমাদের জন্য তারা সত্যিই অভিজ্ঞ অপারেটর।’

তিনি বলেন, ‘তারা আমাদের জন্য অসাধারণ কাজ করে যাচ্ছেন। আমাদের বোলিং আক্রমনের নেতৃত্ব দিচ্ছেন, ভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিচ্ছেন। তারা আমাদের দলের সত্যিকারের মূল শক্তি।’

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গে মুচকি হেসে উইলিয়ামসন বলেন, নিউজিল্যান্ড ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে গেলেও বাউন্ডারী গণনায় হেরে গেছে।

কিউই অধিনায়ক বলেন, দল অনেকটাই এগিয়েছে এবং সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, ‘ওই ঘটনা ছিল খেলারই একটি অংশ। সেটি ছিল অসাধারণ একটি ম্যাচ। এখনো যখন ছেলেরা খোশ গল্পে মেতে উঠে তখন সেই প্রসঙ্গও সেই অভিজ্ঞতার গল্পটি চলে আসে।’ আফগানিস্তানের বিপক্ষে আসরের সর্বশেষ ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ  অপরাজিত ৪০ রান করা উইলিয়ামসন বলেন, তার কনুই এখনো শতভাগ ঠিক হয়নি।

তিনি বলেন, ‘এটি ব্যক্তিগতভাবে আমার জন্য কিছুটা চ্যালেঞ্জের। একদিকে আমাকে যেমন কনুই বাঁচিয়ে খেলতে হবে, তেমনি যতটুকু সম্ভব ম্যাচকে এগিয়ে নিতে হবে। তবে এসব বিষয় নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই। দেখা যাক, নির্ধারিত দিনে কি হয়, সেই দিকেই এখন তাকিয়ে আছি।’ সূত্র: বাসস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102