

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এ সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাবর আজমের দল। কিন্তু এ সিরিজে গুরুত্বপূর্ণ অস্ত্র মোহাম্মদ হাফিজকে পাচ্ছে না পাকিস্তান। নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের এ অলরাউন্ডার।
এ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে হাফিজ জানিয়েছেন, দলে কোনো তরুণকে সুযোগ করে দিতে তার এই সিদ্ধান্ত।
১৯ থেকে ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি ২০ এবং চট্টগ্রাম (২৬-৩০ নভেম্বর) ও ঢাকায় (৪-৮ ডিসেম্বর) দুটি টেস্ট খেলবে দুদল।
২০১৬ এশিয়া কাপের পর এটি হবে পাকিস্তানের প্রথম বাংলাদেশ সফর।
শেষবার পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে।
সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে জিতলেও তিনটি ওডিআই এবং একমাত্র টি ২০তে হেরে যায় তারা।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
পাকিস্তানের হয়ে বাংলাদেশে আসবেন যারা—
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হাইদার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মুহাম্মদ নওয়াজ, মুহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।