সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নতুন সিনেমায় মাহি, আগামী মাসে শুটিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৭৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার নাম ‘অহংকারী বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহির নায়ক থাকছেন ডি এ তায়েব। গতকাল রাতে ছবিটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমি তায়েব ভাইকে সেই রকমের মানুষ বলবো। ভালো কোনো কাজ কেউ করলে সে নিজ থেকে এসে অভিনন্দন জানায়। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শিল্পের প্রয়োজনে জান প্রাণ দিয়ে কাজ করে। আমি তার সঙ্গে কাজ করতে পারবো তাই আমার ভালো লাগছে।

স্ক্রি্প্টের কাজ চলছে। আশা করি আজকে মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে ছবিটির জন্য শিল্পী নিবার্চন কাজও চলছে। অভিনেত্রী মাহিসহ আরও অনেকেই কাজ করবেন। ছবি তৈরি করতে যে ভালো একটা টিম লাগে সেটা তৈরি করছি। আমি আশা করছি সরকারী স্বাস্থ্য বিধি মেনে আগামী মাসে শুটিং শুরু করবো।’

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে ‘অহংকারী বউ’ সিনেমার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102