শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে খেলছেন হোল্ডার?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আগামীকাল অনুষ্টিতব্য টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয় দলে দেখা যাবে জেসন হোল্ডারকে। ডান পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন উইন্ডিজের বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়। তার পরিবর্তে খেলবেন তিনি। খবর ক্রিকবাজের।

বিশ্বকাপ দলে সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এতোদিন রিজার্ভ বেঞ্চে বসে খেলা দেখেছেন।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেন, ‘হোল্ডার অনেকদিন ধরেই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে আছেন। আশা করছি, তিনি দলের জন্য বেশ ভালো কিছু করবেন। তিনি একজন অভিজ্ঞ এবং দারুণ ক্রিকেটার, যা আমরা ভালোভাবেই জানি। তিনি হয়তো সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে পারবেন।’

বিশ্বকাপের সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ম্যাককয়। ব্যাট হাতে শূন্য রান ও বল হাতে ২ ওভারে ১২ রান দিয়ে তিনি উইকেটশূন্য ছিলেন। ওই ম্যাচেই ইনজুরিতে পড়েন ম্যাককয়।

এ কারণে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশের বাইরে ছিলেন ম্যাককয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭ টি-টোয়েন্টিতে ২২ উইকেট ও ২০১ রান করেন হোল্ডার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102