রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

মাদক মামলায় আবারো তলব, গ্রেফতার হতে পারে অনন্যা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪২৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে আবারও ডেকে পাঠাল জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় এই নিয়ে অভিনেত্রীকে তৃতীয়বার তলব করা হল। সেই সঙ্গে জোরাল হচ্ছে তাকে গ্রেপ্তারের জল্পনাও।

মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খানের সঙ্গে অভিনেত্রীর একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের সূত্রে বৃহস্পতিবার প্রথম এনসিবি ডেকে পাঠায় অনন্যাকে। তার আগে অবশ্য অনন্যার বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে একটি ল্যাপটপ এবং দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়।

পরে বৃহস্পতিবার অনন্যাকে এনসিবি-র দফতরে টানা ২ ঘণ্টা জেরা করা হয়। তার পরের দিন, শুক্রবারও অভিনেত্রীকে ৪ ঘণ্টা জেরা করেন মাদক মামলার তদন্তকারীরা। অনন্যা যে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা-ও প্রকাশ্যে আসে এনসিবি-র হাতে আসা হোয়াটসঅ্যাপ বার্তা।

অনন্যা যদিও বিষয়টি ঠাট্টা বলে এড়িয়ে গিয়েছেন। এমনকি এ-ও বলেছেন গাঁজা যে মাদক, তা তার জানা ছিল না। তবে মুখে যা-ই বলুন অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর ছিল, মাদক মামলায় যে তাকে আবারও ডাকা হবে, তা আগেই বুঝেছিলেন অনন্যা। এমনকি তার জন্য নিজের সমস্ত শ্যুটিংয়ের কাজও বেশ কয়েক দিন পিছিয়ে দিয়েছিলেন। সোমবার অভিনেত্রীর আশঙ্কা সত্যি হল। অনন্যাকে সোমবার ফের মুম্বইয়ে এনসিবি-র দপ্তরে অনন্যাকে ডেকে পাঠানো হয়েছে।

তবে অভিনেত্রীকে কী বিষয়ে জেরা করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102