রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

অতিথিদের কাছে পাঠানো কার্ডে কি বিশেষ বার্তা দিলেন পরীমনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: আগামীকাল ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন।প্রতি বছর রাজধানীর তারকা হোটেলে জমকালো আয়োজনে তিনি উদযাপন করেন এই দিনটি।এবারও একটি তারকা হোটেলে জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরী।

এবার জন্মদিনের পার্টিতে অতিথি কারা থাকছেন, সে বিষয়টিও আগেই পরিষ্কার করেছেন এই নায়িকা।তিনি জানান, তার জন্মদিনের পার্টিতে এবার গণহারে আমন্ত্রণ জানাবেন না।শুধু প্রকৃত আপন ও কাছের মানুষদের আমন্ত্রণ জানাবেন।

ইতোমধ্যে সেইসব অতিথিদের কাছে নিমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে।লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীমনির জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য।এবার পার্টি হবে হোটেল রেডিসন ব্লুতে।রোববার রাত সাড়ে ৮টায় এই আয়োজন শুরু হবে।

কার্ডে একটি বিশেষ বার্তা দিয়েছেন পরী।কার্ডে তিনি লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

নিমন্ত্রণ কার্ডে পোশাক বিষয়ক শর্ত দেওয়া হয়েছে অতিথিদের প্রবেশের ক্ষেত্রে।পরীর জন্মদিনের এই পার্টিতে প্রবেশ করতে অতিথিদের মধ্যে পুরুষদের সাদা রঙের ও নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।তাহলেই গেট দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।

গত বছর পরীমনির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর হয়েছিল হোটেল সোনারগাঁ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102