বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ক্যাটরিনার সৌন্দর্যের প্রশংসায় আনুশকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ করোনা মহামারির মধ্যেও শুটিং করে যাচ্ছেন। তার আসন্ন ছবি সূর্যবংশীর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।  ছবিটির প্রচার করতে দুটি চোখ ধাঁধানো ছবি ইতিমধ্যে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।  ছবিটি নজর এড়ায়নি বলিউড তারকাদের।

ক্যাটরিনা ভক্তরা তার প্রশংসা করেছেন।  সেই ছবিতে এতোসব কমেন্টরে মধ্যে অন্যতম ছিল আনুশকা শর্মার কমেন্টটি।  তিনি ক্যাটের ছবিতে ‘বিউটি’ লিখে কমেন্ট করেন।  এর আগে ২০১৮ সালে আনুশকা ও ক্যাটরিনা একসঙ্গে কাজ করেছিলেন জিরো ছবিটিতে।

এছাড়া ক্যাটরিনার ভক্তরাও অনেক কমেন্ট করেছে সেখানে। তার এক ভক্ত সেখানে লেখেন, যেন তিনি এক পরীকে 
দেখছেন!

ক্যাটরিনার সামনে আসা সূর্যবংশী ছবিটিতে অক্ষয় কুমার সঙ্গে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমায় রণবীর সিংকে সিম্বা এবং অজয় দেবগনকে সিংহামের চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে।

এ ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা রহিত শেট্টি। তবে এই ছবিটি ২০২০ সালের ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। সামনে নভেম্বরের ৫ তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে প্রকাশ পাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102