মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

বিশাল ভরদ্বাজের সেই ‘খুফিয়া’তে বাঁধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৭২ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমা নিয়ে গত কিছুদিন ধরে ভারতের চেয়ে বাংলাদেশেই আলোচনা ছিলো তুঙ্গে! কারণ, এই ছবিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে একাধিক অভিনেত্রীকে প্রস্তাব দেয়ার খবর প্রকাশ্যে আসে! অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও বিদ্যা সিনহা মিমের কাছে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব আসলে দুজনেই সেটি ফিরিয়ে দেন।

অবশেষে জানা গেলো, মেহজাবীন-মিমের ফিরিয়ে দেওয়া সেই সিনেমাটি করছেন আরেক অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ছবিটির পরিচালক নিজের ইন্সটাগ্রামে বাঁধনের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘বাংলাদেশ থেকে এত সুন্দর অভিনেত্রী পেয়ে আমি আনন্দিত।’

‘খুফিয়া’ সিনেমার মধ্য দিয়ে এবার বলিউডে নাম লেখালেন বাঁধন। এই ছবির শুটিংয়ের জন্য তিনি এখন মুম্বাইতে অবস্থান করছেন বলে জানা যায়।

‘খুফিয়া’ সিনেমাটি হতে যাচ্ছে একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার। নেটফ্লিক্স প্রযোজিত এই সিনেমাতে আরও অভিনয় করছেন আলী ফজল, টাবু, আশিষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102