শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে দুইটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথম ম্যাচটি শুরু হচ্ছে মঙ্গলবার। ইতিমধ্যে আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

চোটের কারণে এ ম্যাচেও নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। সাইফউদ্দিনের পরিবর্তে একাদশে তাকে ফেরানো হয়ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফেরায় বিশ্রামে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এ ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। এই ম্যাচের পাশাপাশি আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি খেলবে টাইগাররা, সে ম্যাচটিও দেখা যাবে না টেলিভিশন পর্দায়। কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন না করায় ম্যাচগুলো দেখানোর সুযোগ নেই।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), তাসকিন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102