শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে রাজস্থান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৭০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শুরুতেই বিপাকে মোস্তাফিজদের রাজস্থান রয়েলস। জিতলে আইপিএলের ১৪তম আসরের প্লে অফে খেলার সুযোগ থাকবে। হেরে গেলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত। 

এমন কঠিন সমীকরণের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপাকে রাজস্থান। ওপেনিং জুটিতে ২৭ রান করেন এভিন লুইস ও ইয়েসভি জসওয়াল।

এপর মাত্র ১৪ রানের ব্যবধানে একের পর এক সাজঘরে ফেরেন জসওয়াল, লুইস ও অধিনায়ক সাঞ্জু স্যামসন।

রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ১২ ম্যাচে ৫টি করে জিতে ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাত নম্বর পজিশনে আছে। গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে টানা জয় পেলে দুই দলেরই প্লে অফে খেলার সুযোগ আছে। 

রাজস্থান রয়েলস: এভিন লুইস, ইয়েসভি জসওয়াল, সাঞ্জু স্যামসন, শুভম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তিওয়াতি, স্রেয়াশ গোপাল, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া। 

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ইশান কিশান, সুরাইয়া কুমার যাদব, সৌরভ তিওয়াতি, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, জেমস নিশাম, নাথান কুল্টার নিল, জয়ন্ত যাদব, জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102