মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নতুন সদস্য নিবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নতুন সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। রাজধানীর বিভিন্ন (প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল) গণমাধ্যমে কর্মরত সাব-এডিটররা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম সেতু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সদস্য হতে চাইলে সাব-এডিটর কিংবা নিউজরুম এডিটর হিসেবে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা লাগবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা সমমান।
সংগঠনের নির্ধারিত ফরমে ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরানা পল্টন, তৃতীয় তলা) অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ ও তা জমা দেওয়া যাবে।
আবেদনপত্র জমা দেওয়ার সময় সংগঠনের ব্যাংক হিসাবে (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, হিসাব নং ০২০০০১১৯০৩২০১ অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা) ৫শ টাকা জমা দিয়ে রসিদের ফটোকপি দিতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102