বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় মুস্তাফিজের রাজস্থানের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৪৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলমান আইপিএলের ৪৭তম ম্যাচে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। খেলার ১৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। শিবম দুবে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস।

শনিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে চেন্নাই। অন্যদিকে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে সাঞ্জু স্যামসনদের কাছে এই ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। শেষমেশ চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পায় রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের ৪ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয়।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো করে রাজস্থান। দুই ওপেনার এভিন লুইস ও ইয়াসভি জিসওয়াল মিলে ৫.২ ওভারে ৭৭ রানের বড় সংগ্রহ তোলেন। শার্দুল ঠাকুরের বলে আউট হওয়ার আগে লুইস ১২ বলে ২টি চার ও সমান ছক্কায় ২৭ রান করেন। দলীয় ৪ রান পর আরেক ওপেনার জিসওয়াল বিদায় নিলেও ফিফটি করেই মাঠ ছাড়েন তিনি। তিনি ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫০ করে কেএম আসিফের বলে বিদায় নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102