সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

পার্কে শাকিরাকে পেয়ে ঝাঁপিয়ে পড়ল শূকর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৪৯১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা সম্প্রতি এক জোড়া বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন! খবরটি শুনতে অবিশ্বাস্য শোনালেও ঘটনা কিন্তু সত্যি।

বিশ্বখ্যাত এ গায়িকার ওপর হামলার পর শূকর দুটি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিলো।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্সটাগ্রাম স্টোরিতে তার ওপর হওয়া আক্রমণের কথা জানান শাকিরা। শাকিরার স্টোরি সূত্রে জানা যায়, ছেলে মিলানসহ বার্সেলোনার একটি পার্কে বেড়াতে গিয়েছিলেন শাকিরা। এ সময় বন্য শূকর দুটি শাকিরা ও তার ছেলের ওপর আচমকাই আক্রমণ করে বসে। সেখান থেকে তার হাত ব্যাগটি মুখে করে নিয়ে যায় শূকরগুলো।

প্রসঙ্গত, স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাতালোনিয়ায় শূকরের আক্রমণ বেড়েই চলেছে। ২০১৬ সালে স্প্যানিশ পুলিশ শূকরের আক্রমণের প্রায় ১২০০ অভিযোগ পেয়েছে। শহর এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102