রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

প্রযোজকের শর্ত, টিকটক করতে পারবেন না দীঘি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ‘মানব দানব’ নামে বাংলাদেশের একটি ছবিতে পশ্চিম বঙ্গের নায়ক বনি সেনগুপ্ত কাজ করছেন। শোনা গিয়েছিলো ছবিটিতে বনির বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন দীঘি। দীঘি নায়িকা হবেন- সে বিষয়ে কথাও হয়েছিলো বলে সমকালকে জানিয়েছিলেন তিনি। 

কিন্তু হুট করে শনিবার রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সমকালকে জানান, দীঘি নন, বনির নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে শালুক নামে এক নবাগতাকে। 

সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকলেন না? এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না।

কী সেই তিন শর্ত? জানতে চাইলে সেলিম খান বলেন, দীঘিকে নায়িকা হিসেবে শাপলা মিডিয়াই প্রথম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় নেয়। পরে আর কাজ হয়নি। সেজন্য তাকে প্রথম শর্ত দেওয়া হয়  পর পর শাপলা মিডিয়ার পাঁচটি ছবি করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও দেওয়া যাবে না। পরের শর্ত হলো, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। তাই শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসব শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটিতে ফাইনালি নেওয়া হচ্ছে না।

‘মানব দানব’ পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে এর শুটিং।  এ উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন শুটিংয়ে অংশ নেবেন তিনি। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102