বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস।

ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান সিমরন হিতমায়ারকে আউট করেন মোস্তাফিজুর রহমান। 

এরপর ইনিংসের শেষ ওভারে কাটার মাস্টারকে বোলিংয়ে নিয়ে আসেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন সর্বোচ্চ ২ উইকেট। 

মোস্তাফিজের মতো চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন কার্তিগ ত্যাগী। ৩৩ রানে ২ উইকেট নেন চেতন সাকারিয়া। 

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দিল্লি। 

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৪/৬ ( স্রেয়াশ আইয়ার ৪৩, সিমরন হিতমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪; মোস্তাফিজ ২/২২, চেতন সাকারিয়া ২/৩৩)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102