শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আবারো শুটিংয়ে ফিরছেন নুসরাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমায় দেখা যাবে তাকে। সঙ্গে জুটি বেঁধেছেন সোহম চক্রবর্তী।

সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত সিনেমাটির শুটিং এরইমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু নুসরাতের শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। রাজারহাটে শুটিংয়ে দেখা যাবে এই অভিনেত্রীকে। শুটিং চলবে ৮ অক্টোবর পর্যন্ত।   আনন্দবাজার অনলাইনকে পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, নুসরাতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলাম। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিক ভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধা ছিলই। কিন্তু সামনাসামনি দেখে অবাক হয়েছি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে তিনি পরিচালকের আরও দাবি, ঠিক দশভূজার মতোই একসঙ্গে ছেলে, নিজের পেশা, সংসার সব সামলাচ্ছেন।

সিনেমার চারটি মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোহম, নুসরাত জাহান, সুস্মিতা চট্টোপাধ্য়ায় ও সোমরাজ মাইতি। সিনেমায় তিন বন্ধু সোহম, সোমরাজ ও সুস্মিতার চরিত্রের নাম অনীশ, সুজয়, মিলি। সবাই ভালো পরিবারের সন্তান হলেও চাকরি না পেয়ে পকেটমারি শুরু করেন তারা। একটি কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে পরিচয় হয় রাকার। এই রাকা চরিত্রেই দেখা যাবে নুসরাত জাহানকে।

ম্যধবিত্ত পরিবারের মেয়ে রাকা নাচের একটি স্কুল চালান। পরে নানা ঘটনায় অনীশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরইমধ্যে মিথ্যে বলে রাকার কাছে ধরাপড়ে যায় অনীশ। তাদের প্রেমের এ কাহিনি আর কালীমূর্তি চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সিমেনাটির গল্প তৈরি হয়েছে।

সূত্র-আনন্দবাজার 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102