বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ইপিএল খেলতে নেপালে তামিম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তামিম ইকবাল।

শুক্রবার ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন দেশসেরা এ ওপেনার।

জানা গেছে, ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। বাংলাদেশের এ তারকা ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের ভাইরাহাওয়ার জার্সি গায়ে জড়াবেন সাবেক লঙ্কান তারকা উপুল থারাঙ্গাও।

ইপিএলে আলো ছড়াতে প্রস্তুত শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা ও ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটাররা।

২৫ সেপ্টেম্বর পর্দা উঠবে ইপিএলের। নেপালের এ ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে ৯ অক্টোবর পর্যন্ত। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102