শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নতুন সিনেমায় শ্রাবন্তী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অংশুমান প্রত্যুষ। ছবির নাম ‘ধাপ্পা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তবে, এই সিনেমায় কোনো নায়ক নেই।

দুই নায়িকাকে প্রধান করেই এ সাইকোলজিক্যাল থ্রিলারটি তৈরি করছেন পরিচালক। অংশুমানের ভাষায়, “গল্পটি দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে। ‘নির্ভয়া’ করতে গিয়ে প্রিয়াঙ্কার অভিনয়ের ধার দেখেছি। শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহু দিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু করতে চলেছি ছবির কাজ।”

ছবিতে শ্রাবন্তী এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের জগৎ থেকে দূরে রাখতে ভালোবাসে। প্রিয়াঙ্কা এক আধুনিক কর্মরতা নারীর চরিত্রে। ছবিতে দুই নারীকে মিলিয়ে দেবে একটি ঝড়-বৃষ্টির রাত। সেই রাতে প্রিয়াঙ্কার চরিত্রটি আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।

শ্রাবন্তী ছবিটি নিয়ে বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘টানটান গল্প ছবিটির। শেষ পর্যন্ত দেখতে চাইবেন দর্শক। এ রকম কাজ আগে করিনি। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব এটাও বাড়তি ভালো লাগা হিসেবে কাজ করছে।’

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু দক্ষিণ ২৪ পরগনার শাসনে। এটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102