মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

যুবরাজ-কিম শর্মার বিচ্ছেদ হয়েছিল কেন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: যুবরাজ সিং এবং ‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী কিম শর্মার প্রেমের কথা কারও অজানা নয়। বহু বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। মনে করা হয়েছিল, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু শেষমেশ তা হয়নি। আলাদা হয়ে যান যুবরাজ এবং কিম।

কিন্তু কেন চার বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন তারা?

অনেকেই বলেন, যুবরাজকে নিয়ে কিমের বেশি মাতামাতির কারণে তাদের সম্পর্ক টেকেনি। কেউ কেউ আবার ক্রিকেটারের মা শবনম সিংকে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে চিহ্নিত করেন। কিমকে নাকি পুত্রবধূ হিসেবে পছন্দ করতেন না শবনম। কিন্তু নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

এরপর পেরিয়ে গিয়েছে অনেক বছর। ২০১৬ সালে অভিনেত্রী হেজল কিচকে বিয়ে করেন তিনি। অন্যদিকে কিমও টেনিস খেলোয়াড় লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102