বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২০৩ রান করে শ্রীলঙ্কা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে। ধনঞ্জয়া ডি সিলভা ৩১ এবং শেষদিকে দুশমন্ত চামিরা করেন ২৯ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে কেশভ মহারাজ ৩টি এবং জর্জ লিন্ডে আর তাবরেজ শামসি নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ইনিংস শুরুর ১৯ রানের মধ্যে হারিয়ে বসে ৩ উইকেট। উইকেট হারানোর সেই স্রোত আর থামেনি। প্রোটিয়া ব্যাটসম্যানদের মধ্যে কেউ ২৫ এর ঘরও ছুঁতে পারেননি। 

দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন হেনরিক ক্লাসেন। জানেমান মালান আর জর্জ লিন্ডের ব্যাট থেকে আসে ১৮ রান করে।

লঙ্কান বোলারদের সবচেয়ে সফল মাহিশ থিকসেনা। অভিষেক ম্যাচ খেলতে নেমে ২১ বছর বয়সী এই অফস্পিনার ৩৭ রানে নিয়েছেন ৪টি উইকেট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102