বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

চতুর্থ ম্যাচে টাইগারদের দুশ্চিন্তার নাম অ্যালেন!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সুযোগ পেয়েই দিয়েছেন ঝড়ের পূর্বাভাস। কিন্তু জ্বলে ওঠার আগেই নিভে গেছেন। আর যেতে যেতে পরের ম্যাচের জন্য দিয়ে গেছেন সতর্ক বার্তা। তিনি হলেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার ব্যাটসম্যান ফিন অ্যালেন।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একদশে জাগায় পেয়ে দারুণ শুরু করেছিলেন অ্যালেন। তবে ইনিংস তেমনটা বড় করতে পারেননি। ওই ম্যাচে ৪ বাউন্ডারিতে ১০ বলে ১৫ রান করেছিলেন তিনি।

সোমবার মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং করেছেন ফিন অ্যালেন। বড় শট খেলতেই দেখা গেছে বেশি। হয়তো চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুর শেরে বাংলার সেন্টার উইকেটে এর প্রতিফলন ঘটাতে চাইবেন অ্যালেন। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিপক্ষকে চাপে ফেলতে অ্যালেন চাইবেন লং রেঞ্জ শট খেলতে।

এদিকে স্পিন শক্তি দিয়েও জানান দিচ্ছে কিউই দল। ব্যাটিংয়ে অ্যালেন, নিকোলস, ল্যাথাম ভালো খেললে বল হাতে সহজ হবে প্যাটেল, রবীন্দ্রর জন্য। সহজ সেই উপায়টাই মাঠে বাস্তবায়ন করতে চায় নিউজিল্যান্ড।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102