বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ব্রাজিল ও স্পেনকে পিছনে ফেলে ইতালির বিশ্বরেকর্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল ব্রাজিল। ২০০৭-০৯ সালে ব্রাজিলের রেকর্ডে ভাগ বসিয়েছিল স্পেন। ২০০৭-০৯ সালে স্পেন না পারলেও ২০২২ সালে এসে ব্রাজিলের দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে দিল ইতালি।

২০২২ বিশ্বকাপ ইউরো অঞ্চলের বাছাইপর্বে সুইজারল্যান্ড-ইতালির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে এই ড্রয়ের ফলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ইতালি। ইতালি সবশেষ হেরেছিল ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। এরপর এখন পর্যন্ত আর কোন ম্যাচে হারেনি ইতালি। এর মধ্যে ৫৩ বছর পর ইউরো জিতেছে মানচিনির শিষ্যরা।

বাসেলের সেন্ট জাকব পার্কে মুখোমুখি হয়েছিল দলদুটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু উয়েফার বর্ষসেরা খেলোয়াড় জর্জিনহোর পেনাল্টি সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দেন। এতে এগিয়ে যাবার সুযোগ হাতছাড়া হয় আজ্জুরিদের। রেফারির শেষ বাঁশিতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।

ম্যাচ ড্র হলেও খুব একটা হতাশার কিছু নেই ইতালির। বাছাইপর্বে নিজেদের গ্রুপে তারা শীর্ষেই আছে। পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বুলগেরিয়া। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড। লিথুয়ানিয়ার অর্জন শূন্য।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102