বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দ্রুততম কোহলি, ছাড়িয়ে গেলেন শচীনকেও

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতীয় দলপতি।

ওভালে আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ৫০ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছেন কোহলি। ক্যারিয়ারের ৪৯০তম ইনিংসে এসে সব ফরমেট মিলিয়ে ২৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এতদিন এই রেকর্ডটি ছিল তারই পূর্বসূরী শচীন টেন্ডুলকারের দখলে। ৫২২ ইনিংসে ২৩ হাজারের মাইলফলকে পা রেখেছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এই মাইলফলকে পৌঁছতে খেলেন ৫৪৪ ইনিংস। এর পরের অবস্থানগুলোতে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৫৫১), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৫৬৮), ভারতের রাহুল দ্রাবিড় (৫৭৬) এবং শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে (৬৪৫)।

সবমিলিয়ে ক্রিকেট ইতিহাসে এর আগে মাত্র ছয়জন ব্যাটসম্যান ২৩ হাজার রানের মাইলফলকে পা রাখতে পেরেছেন। কোহলি এই তালিকায় সপ্তম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102