বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নানিয়ারচর সেনা জোনের পক্ষে

বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  ১৭ ই বেংগল এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের আওতাধীন নানিয়ারচর উপজেলায় অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বিভিন্ন গীর্জায় মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের (গীর্জা) নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পারিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান তারা।

মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক উদ্যোগের জন্য নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ কর্মসূচির মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102