বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দলে তিন ওপেনার, ওপেন করবেন কোন দুজন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়ার করুণ পরিণতি দেখে সবাই ধরেই নিয়েছেন, এমন কন্ডিশনে বাংলাদেশের সাথে পেরে উঠবে না নিউজিল্যান্ডও। অসিদের ৪-১ ব্যবধানে নাকাল করা মাহমুদউল্লাহ রিয়াদের দল অনায়াসেই হারাবে কিউইদের। তাই বাংলাদেশ আর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের ফল নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না সমর্থকরা।

টাইগার ভক্তদের দৃষ্টি অন্য দিকে। তাদের সব আগ্রহ নিজেদের দল আর একাদশ নিয়ে। কিপিং কে করবেন, উদ্বোধনী জুটিতে থাকবেন কারা, টিম কম্বিনেশন কী হবে? এমন সব প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের।

অসিদের বিপক্ষে সিরিজে ওপেনার সংকট ছিল। লিটন দাস ব্যক্তিগত কারণে সিরিজটি খেলতে পারেননি। তাই দলে প্রতিষ্ঠিত ওপেনারই ছিলেন দুজন-লিটন দাস আর নাইম শেখ। বিকল্প ভাবনার সুযোগ ছিল না।

নাইমের স্ট্রাইকরেট ভালো ছিল না, সৌম্য তো বাজেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন প্রায় প্রতি ম্যাচেই। তারপরও পাঁচ ম্যাচের সব কটিতেই খেলেছে এই জুটি।

তাই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে ওপেনিং জুটি নিয়ে যত কথা। বলার অপেক্ষা রাখে না, সৌম্য আর নাইমের সাথে যুক্ত হচ্ছেন এবার লিটন দাস।

ফলে এখন দলে ওপেনার তিনজন। তাই প্রশ্ন-কোন দুজন খেলবেন? টিম ম্যানেজমেন্ট ওই তিনজনের কোন দুজনকে বেছে নেবে? আজ অনলাইন সংবাদ সম্মেলনে সে প্রশ্ন রাখা হয়েছিল টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে। তিনি অবশ্য পরিষ্কার জবাব দেননি। বলেছেন, নির্বাচকদের সাথে বসে ঠিক করবেন।

ডোমিঙ্গো বলেন, ‘লিটন দাস দলে ফিরেছে। এখন দলে তিন ওপেনার- সৌম্য, লিটন আর নাইম। তাদের মধ্যে কোন দুজন ওপেন করবে, তা আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যেই ঠিক করে ফেলব।’

যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটির পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ডোমিঙ্গো। তাই সৌম্য আর নাইমের ওপর ফের ভরসা রাখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ডোমিঙ্গোর কথা, ‘অতি সম্প্রতি আমাদের ওপেনিং জুটি টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে। কাজেই আমি ওপেনিং নিয়ে কোনো সমস্যা দেখি না।’,

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102